প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:১৬
ছবি-সু.খবর
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন