রনজিত কাণ্ডের সেই ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ 

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫২

ওমর ফারুক

‎সিলেটের রাতারগুলে রনজিতকাণ্ডে আলোচিত জামালগঞ্জের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌঁনে চারটা) ওমর ফারুককে আদালতে সোপর্দ করা হয় নি। জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানালেন, জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে তাকে। ওমর ফারুক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি।

 


গেল আট নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ—১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে রাতারগুল ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’ এ সভা করেন। ওখানে তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে আবার দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে চলে যান বলে প্রচার হয়। নিজের ফেসবুক আইডিতে রনজিত পরদিন এই ভিডিও আপলোড করলে আইন—শৃঙ্খলা বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবেও বিষয়টি আলোচনায় আসে। ওই ভিডিওতে দেখা যায়, ওখানকার অনুষ্ঠানে আগে একটি ব্যানার লাগানো ছিল। আগের ব্যানারটি খুলে রনজিতের সভা’র ব্যানার হাত দিয়ে দুইপাশে দুইজন ধরে রাখে। ডানপাশে হাত দিয়ে ব্যানার ধরে রাখেন ছাত্রলীগ নেতা ওমর ফারুক।


এই ঘটনার পরদিন রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা হয়। এই মামলায় ওমর ফারুকও আসামি।

 


গেল ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলারও তালিকাভুক্ত আসামি ওমর ফারুক।

 


জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানালেন, ওমর ফারুককে আদালতে নয়, বৃহস্পতিবার বিকালে তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। ওখানে জিজ্ঞাসাবাদ করা হবে ওকে। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রামের তার নিজের বাড়ি’র পাশের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোয়াইনঘাট থানায় দায়ের করা আরেকটি মামলারও আসামি।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফ উল্লাহ্ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জানান, তাদের থানায় ওই সময় পর্যন্ত ওমর ফারুককে দেওয়া হয় নি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার