সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আ‘গুন দেওয়ার চেষ্টা

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৯:৪১

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী—১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাড়িয়াপাড়া এলাকার একটি গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের। ওই বাসায় তার চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন। বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকের সামনে পলিথিন জাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।

 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করে।


তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার