প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩
ছবি. সুখবর
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দশটায় বাদশাগঞ্জ বাজারে থাকা বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় তাৎক্ষণিক বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টু জানান, বাজারের পাহাড়াদার জানিয়েছেন, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়। এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর দাবি করে তিনি বললেন, বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।
সহকারী পুলিশ সুপার , ধর্মপাশা থানার ওসির নেতৃত্বে বিপূল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে অফিসের কয়েকটা চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, কীভাবে কী হয়েছে জানার চেষ্টা করা হচ্ছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন