ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃ‘ত্যু

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৩৩

ধর্মপাশা উপজেলায় নির্মাণাধীন সৌরবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে কাজ করার সময় নিচে পড়ে নাঈম (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কাকিয়াম গ্রামের পাশে নির্মাণাধীন সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে তার টানানোর কাজ করছিলেন নাঈম। এ সময় তিনি টাওয়ার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার