সুনামগঞ্জের ক্রীড়া উৎসবে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৫:২০

বিএনপি নেতা-কর্মী ও ক্রীড়ামোদীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

তারেক রহমান

বিএনপি’র চেয়ারম্যান  প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের ঐতিহ্যবাহী স্থানীয় খেলাধুলা উৎসব উদ্বোধন করতে ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং ওইদিনের ক্রীড়া উৎসবকে সফল করতে কাজ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্যগণ, প্রশাসনসহ বিএনপি নেতা কর্মীরা। ঐদিন সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আয়োজন করা হবে। ঐতিহাসিক এই আয়োজন সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজ রোববার বিকেলে সভা ডাকা হয়েছে। ওই সভায় সুনামগঞ্জের এমপিরা উপস্থিত  থাকবেন। বিকাল ৩ টায় এই সভা শুরু হবে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।


দেশের যুব তরুণদের প্রিয় রাজনীতিক তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশও করেছিলেন তিনি। পরে নৌ-পথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেনের (প্রয়াত) আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।


প্রায় ২২ বছর পর হাওর-বাওরের এই জেলায় তারেক রহমানের আগমনের খবরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা কাজ করছে।


তারেক রহমান জেলা সদরে (সুনামগঞ্জ-৪ আসনে) আয়োজিত ক্রীড়া উৎসব ও নতুনকুড়ি স্পোর্টসের খেলাধুলা উপভোগ করবেন। উপস্থিত  সমাবেশে বক্তব্য দেবেন। সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামেলি কার্ড বিতরণেরও উদ্বোধন করবেন বলে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা জানিয়েছেন।


অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন এটা নিশ্চিত করা হয়েছে। জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহি নানা খেলার আয়োজন করা হবে। নতুনকুড়ি স্পোর্টসেরও আয়োজন থাকবে। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার বেলা ২ টায় জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সুনামগঞ্জের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিততে সুনামগঞ্জের ক্রীড়া উৎসব সফলের জন্য জেলার পাঁচ এমপি মহোদয়কে নিয়ে সভায় বসবেন। এখনো সভা শুরু হয় নি। সভা শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার