ট্রেড ইউনিয়ন সংঘের সংহতি সমাবেশ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:৪১

দুনিয়াব্যাপী শ্রমিক শ্রেণির শোষণ মুক্তির লক্ষ্যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা উচ্ছেদের জন্য শ্রেণি সচেতন বিকল্প বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন সংগ্রাম গড়ে তোলতে সংহতি সমাবেশ করেছে ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার বিকোলে সংগঠনের রায়পাড়াস্ত অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ নেতা আমির উদ্দিন, আইয়ুবুর রহমান, মনির উদ্দিন, টিটু দাস, মতিউর রহমান ও বিনন্দ কর। ইউরোপসহ বিশ^ব্যাপী জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন সংকট সমাধান, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি ও যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে শ্রমিক, ছাত্র ও জনগণের চলমানের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশ হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার