প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৫৫
বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ স্টেডিয়ামে ঐতিহ্যবাহী দেশীয় খেলা ‘কান্ট্রিগেমস’ এর উদ্বোধন করবেন। আগামী ১২ ডিসেম্বর এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং ওইদিনের ক্রীড়া উৎসবকে সফল করতে কাজ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্যগণ, প্রশাসনসহ বিএনপি নেতা কর্মীরা। ঐদিন সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আয়োজন করা হচ্ছে। ঐতিহাসিক এই আয়োজন সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রবিবার বিকালে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সুনামগঞ্জের চারজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিকাল ৩ টায় এই সভা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। জানা গেছে, দাওয়াতি কুস্তি, হাডুডুসহ জনপ্রিয় খেলার আয়োজন হবে এই কান্ট্রিগেমসে।
.jpg)
দেশের যুব তরুণদের প্রিয় রাজনীতিক তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশও করেছিলেন তিনি। পরে নৌ—পথে সুনামগঞ্জ—১ আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেনের (প্রয়াত) আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
প্রায় ২২ বছর পর হাওর—বাওরের এই জেলায় তারেক রহমানের আগমনের খবরে বিএনপি নেতা—কর্মীদের মধ্যে উৎসাহ— উদ্দীপনা কাজ করছে।
তারেক রহমান জেলা সদরে (সুনামগঞ্জ—৪ আসনে) আয়োজিত ক্রীড়া উৎসব ও নতুনকুড়ি স্পোর্টসের খেলাধুলা উপভোগ করবেন। লাখো ক্রীড়ামোদীর উপস্থিতিতে বক্তব্য দেবেন। সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামেলি কার্ড বিতরণেরও উদ্বোধন করবেন বলে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন এটা নিশ্চিত করা হয়েছে। জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহি নানা খেলার আয়োজন করা হবে। নতুনকঁুড়ি স্পোর্টসেরও আয়োজন থাকবে। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।
সুনামগঞ্জ—৪ (সদর ও বিশ^ম্ভরপুর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল বললেন, ‘দেশের মানুষের প্রিয় নেতা জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ ডিসেম্বর দুপুর দুইটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে ঢুকবেন। আড়াই ঘণ্টা হাওরাঞ্চলের গ্রামীণ খেলাধুলা— দাওয়াতি কুস্তি, হাডুডু, গোল্লাছুট, বউচি, দড়ি টানাটানি, হাঁড়িভাঙা, মার্বেল খেলা, লাটিম, এক্কা—দোক্কা, কানামাছি, ঘুড়ি ওড়ানোসহ নানা দেশীয় খেলা দেখবেন। বিকাল সাড়ে চারটায় তিনি রাজধানীর উদ্দেশ্যে সুনামগঞ্জ ছাড়বেন।
(1).jpg)
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমাদের সিলেটের নেতা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শ্যামা ওবায়েদ, হুইপ জিকে গৌছসহ আরও অনেকেই আমন্ত্রিত থাকবেন।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় খেলাধুলাকে উৎসাহিত এবং তুলে ধরার জন্য এই আয়োজনে সদয় সম্মতি দিয়েছেন। সুনামগঞ্জ থেকে এটি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও অনেকে অতিথি থাকবেন। এই বিষয়ে আরও বৈঠক হবে। সবকিছুই অন্যান্য বৈঠকে চূড়ান্ত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কান্ট্রিগেমস (দেশীয় খেলা) ২০২৬ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এই আয়োজনে কুস্তি, হাডুডু, লাটিম এবং মার্বেলের (গুলি) মতো ঐতিহ্যবাহী দেশীয় খেলা অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্মতি পাওয়া গেছে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে একটি সুষ্ঠু ও ফলপ্রসূ প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে চারজন মাননীয় সংসদ সদস্য, বিডার চেয়ারম্যান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারও উপস্থিত ছিলেন। যেহেতু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান এই কান্ট্রি গেমসের সভাপতি, তাই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়টি সামনে রেখেই হাইকমিশনার বৈঠকে অংশ নেন। মূলত সামগ্রিক বিষয়গুলো নিয়ে প্রাথমিক সমন্বয় ও আলাপ—আলোচনার জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন