দেশকে অ‘স্থিতিশীল করার ষ‘ড়য‘ন্ত্রের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মি‘ছিল

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:১০

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুনামগঞ্জ পৌর শহরে আয়োজিত এই কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলটি দুপুর ১২টায় শহরের পুরাতন বাস—স্টেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ােও গিয়ে পথসভায় মিলিত হয়।

 


সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, ওমর ফারুক ও সামছুর রহমান।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, মাসুম বিল্লাহ, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগর, এজে মনন, মাসুম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, সুহিন আহমেদ, সৌরভ, মোস্তাক আহমেদ, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলী উপস্থিত ছিলেন।

 

 


এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল ইসলাম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী,  সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন ও সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সংকর দাস, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার