সংবাদ সম্মেলন করে আ.লীগের রাজনীতি ছাড়লেন দোয়ারাবাজার কৃষকলীগের আহবায়ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৫৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে অবসর নিয়েছেন দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের আহবায়ক মোহাম্মদ তাহের উদ্দিন। রবিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আওয়ামী লীগসহ সব ধরণের  রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তিনি। 

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমি মূলত একজন সাধারণ ব্যবসায়ী। আমি সব সময় নির্বিরোধ ও সাধারণভাবে জীবনযাপন করি। জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি আমি নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত। আমি দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের (একাংশের) আহবায়ক ও জেলা কৃষক লীগের সদস্য। আমি সামাজিক কাজ হিসেবে আমবাড়ি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমবাড়ি বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আমবাড়ি-গোপালপুর হেফাজতে ইসলাম মাদ্রাসার পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছি।

আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসা নিয়েই বেশি সময় ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি জীবিকার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানও দেখতে হয়। তাই, আমি আজকে থেকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘাষণা দিচ্ছি। আমি আজকের পর থেকে দলের কোনো প্রকার পদে বা সাধারণ সদস্য হিসেবে নেই। এখন থেকে দলের সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমি আজকের পর থেকে আমার পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কাজ নিয়েই থাকব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার