বারের বহুতল ভবন নির্মাণের উদ্বোধন করলেন এমপি নুরুল

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৫০

সুনামগঞ্জ বারের বহুতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ—৪ (সদর—বিশ^ম্ভরপুর) আসনের এমপি অ্যাড. নুরুল ইসলাম নুরুল। সোমবার বিকাল সাড়ে তিনটায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য বলেন, ‘সুনামগঞ্জের বার ভবন নির্মাণের জন্য আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন তিনি। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের সময় বারের সম্মানিত আইনজীবীদের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করানোর চেষ্টাও থাকবে তাঁর।

 


আইনজীবী সমিতি ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ। সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাড. নুরুল ইসলাম নুরুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ্, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী জেলা বারের সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী বক্তব্য দেন।

 


এমপি নুরুল বলেন, আমার চাচা এই বারের সদস্য ছিলেন। সভাপতিও ছিলেন। আমরা দুই ভাই—বোন বারের সদস্য। আমার এক ভাই শিক্ষানবিস আইনজীবী। এই বার ও বার ভবনের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনকালে বারের বহুতল ভবন নির্মাণে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার