বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

সংগৃহীত ছবি 

মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মোট ২৪৬ আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

 

 

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন পিকেনেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে পরিচালিত এ প্রত্যাবাসন কার্যক্রমে বিভিন্ন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়।

 

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ ইন্দোনেশিয়, ৫২ বাংলাদেশি, ৩০ থাই, ১১ পাকিস্তানি, ৯ নেপালি, ৬ ভারতীয়, ৫ শ্রীলঙ্কান, ২ সিঙ্গাপুরের নাগরিক এবং ১ জন চীনা নাগরিক।

 

 

আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহৃত প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা কমপ্লেক্স (আইসিকিউএস) রান্তাউ পাঞ্জাং।

 

 

প্রত্যাবাসন কার্যক্রমে ব্যবহৃত বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোও টিকিটের ব্যয়ভার বহন করেছে।

 

 

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার