সুনামগঞ্জের নতুন এসপি আমিরুল ইসলাম, জাকির হোসেন ট্যুরিস্ট পুলিশে

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:২০

সুনামগঞ্জসহ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ—১ শাখা থেকে এ—সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 


প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। অন্যদিকে সুনামগঞ্জের বিদায়ী পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 


রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সুনামগঞ্জে আমিরুল ইসলাম (পূর্বে উপপুলিশ কমিশনার, সিএমপি), লালমনিরহাটে মোহাম্মদ হারুন অর রশিদ (পূর্বে উপপুলিশ কমিশনার, ডিএমপি), নড়াইলে মো. তৌহিদুল আরিফ (পূর্বে উপপুলিশ কমিশনার, ডিএমপি), খুলনায় খাঁন মুহাম্মদ আবু নাসের (পূর্বে পুলিশ সুপার, এপিবিএন), ফেনীতে মো. জসিম উদ্দীন (পূর্বে পুলিশ সুপার, গাইবান্ধা), গাইবান্ধায় মোহাম্মদ কামরুল ইসলাম (পূর্বে পুলিশ সুপার, এসআরইউ ঢাকা), নওগাঁয় মো. ছুফি উল্লাহ (পূর্বে বিশেষ পুলিশ সুপার, সিআইডি)। 

 


প্রজ্ঞাপনে সাত জেলার বিদায়ী পুলিশ সুপারসহ আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া খুলনার এসপি সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন—সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

 


পাশাপাশি কেএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার পদে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার