প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৪৬
সংগৃহীত ছবি
মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ সালের শেষ থেকে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত পরপর তিন মাসে দেখা মিলবে পারে তিনটি সুপারমুনের। চাঁদের এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশপ্রেমীরা।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে গিয়ে যখন তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকে এবং একই সময়ে পূর্ণিমা হয়, তখন তাকে সুপারমুন বলা হয়। এ সময় সাধারণ পূর্ণিমার তুলনায় চাঁদকে ১০ শতাংশ বড় ও উজ্জ্বল দেখায়।
ইতোমধ্যে গতকাল (২৪ নভেম্বর) একটি সুপারমুন যাকে বলা হচ্ছে বিভার মুন- রাতের আকাশে উদিত হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর (কোল্ড মুন) এবং ২০২৭ সালের ২২ জানুয়ারি (উলফ মুন) পরপর আরও দুটি সুপারমুন দেখা যাবে।
ধারাবাহিক এই মহাজাগতিক ঘটনাকে বলা হচ্ছে ‘ট্রিপল সুপারমুন’।
আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ থেকেও সুপারমুনের এই দৃশ্য উপভোগ করা সম্ভব। তবে মেঘলা আকাশ, বৃষ্টি কিংবা কুয়াশার কারণে কোথাও কোথাও চাঁদ দেখতে সমস্যা হতে পারে।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন