নারী নি‘র্যাতন প্র‘তিরো‘ধে আইন সংস্কারের দাবি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৫

নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকর আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বুধবার বিকাল ৪টায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় দুর্বার নেটওয়ার্ক সুনামগঞ্জ ও নারীপক্ষের মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এসময় অনলাইন হয়রানি, সাইবার বুলিং, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি—ভিডিও প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 


‘ঘরে—বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন দুর্বার নেটওয়ার্ক সুনামগঞ্জ ও নারীপক্ষের জেলা প্রতিনিধি ফৌজি আরা বেগম, কলি তালুকদার আরতি, শীলা বসু, রূপালী সোম পম্পা, করিমুন্নেছা, শিল্পী বেগম, মনোয়ারা বেগম ও রানু বেগমসহ অন্যান্যরা।

 


মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পাশাপাশি অনলাইন মাধ্যমে নারীদের হয়রানি ও প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও সামাজিক কুসংস্কার সহিংসতার অন্যতম কারণ। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে নারীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার