শান্তিগঞ্জে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋ‘ণ বিতরণ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২৩:০৩

কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করতে শান্তিগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে এদিন ঋণ বিতরণ করা হয়।

 


বুধবার বেলা ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম। পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল আলম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিকলেশ তালুকদার রাজু। ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন পাগলা বাজারের শাহিন মিয়া ও পাথারিয়া এলাকার সুজন সরকার।

 


আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বাড়ানো, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংক ঋণের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষক ও উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা পৌঁছে দিতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে উপজেলার পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন অতিথিরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার