ভারতে স্বামীকে হ'ত্যা'র পরিকল্পনা, খাবারে মেশাতেন প্রা'ণ'ঘা'তী সি'সা

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০৩

সংগৃহীত ছবি 

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে সম্পত্তি ও জীবনবিমার অর্থ হাতিয়ে নিতে স্বামীকে খাবারের সঙ্গে মিশিয়ে সিসা খাওয়ানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। শুধু স্বামীই নন, নিজের ছেলে ও ভাতিজাকেও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেণু ভাটনগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


গত ২৩ নভেম্বর গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর স্বামী সুশীল কুমার ভাটনগর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

 


পুলিশ জানায়, বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর একটি ট্রাভেল এজেন্সির মালিক। বেশ কিছুদিন ধরে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তার ছেলে ও ভাতিজাও। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করালে সুশীলের শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে।

 

 

এরপর বিষ প্রয়োগের সন্দেহে স্ত্রী রেণু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন সুশীল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

 

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেণু অপরাধের কথা স্বীকার করেছেন। সম্পত্তি ও জীবনবিমার অর্থের লোভেই তিনি স্বামীর খাবারে সিসা মেশানো শুরু করেন বলে জানিয়েছেন।

 


তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সুশীলের ট্রাভেল এজেন্সির মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি। এ ছাড়া তার নামে রয়েছে ২ কোটি রুপির জীবনবিমা, যার একমাত্র নমিনি স্ত্রী রেণু। স্বামীর মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হওয়ার পরিকল্পনা থেকেই তিনি বিষ প্রয়োগের পথ বেছে নেন বলে অভিযোগ।

 


এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্ত এখনো চলমান।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার