প্রধানমন্ত্রীর নজর পড়লেই ফিরবে উত্তর সুরমার সুদিন

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে ধারারগাঁও—হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা এলাকার তিন ইউনিয়নের লাখো মানুষ। ওখানকার বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী আসবেন শুনে সুরমার উত্তরপাড়ের মানুষও উল্লসিত। উত্তর সুরমাবাসী দলমত নির্বিশেষে বিশাল জমায়েত নিয়ে ওইদিন সুনামগঞ্জ স্টেডিয়ামে আসার প্রস্তুতি নিচ্ছেন। 

 


ব্যানার—ফেস্টুনে তারা ‘হালুয়ারঘাট—ধারারগাঁও’ সেতু নির্মাণের আবেদন জানানো স্লোগান লিখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রায় ৫৫ বছর হয় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হালুয়ারঘাট—ধারারগাঁও এলাকায় সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নের মানুষ।

 


ওই এলাকার বাসিন্দারা মনে করেন এখানে সেতু নির্মাণ হলে ওখানকার উৎপাদিত সবজি সারা দেশে বিক্রয়ের সুবিধা হবে। দুই উপজেলার তিন লাখের বেশি মানুষের যাতায়াত সুবিধা হবে। সদর উপজেলার ডলুরা সীমান্তে বাংলাদেশ ভারতের সীমানায় স্থলবন্দর চালু হবার দীর্ঘদিনের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে।

 

 

 

 


সেতু নির্মাণের জন্য সুনামগঞ্জ সদর আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল সম্প্রতি প্রধানমন্ত্রীর বরাবরে ডিও লেটার দিয়েছেন। ডিও লেটারের অনুলিপি তখনকার স্থানীয় সরকারমন্ত্রী বরাবরেও দিয়েছেন। ডিও লেটারে এটি তাঁর নির্বাচিনী প্রতিশ্রম্নতি ছিল বলেও উল্লেখ করেছেন। সংসদ অধিবেশনে বক্তব্য দেবার সময় অ্যাড. নুরুল হালুয়ারঘাটসহ তাঁর নির্বাচনী এলাকার তিনটি সেতু নির্মাণ জরুরি বলে প্রধানমন্ত্রীসহ অন্যান্য দায়িত্বশীল মন্ত্রীর নজরে আনার চেষ্টা করেছেন।

 


এর আগে বিগত সরকারের সময়কালে তৎকালীন সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক কয়েক দফায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে এখানে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে ডিও লেটার দিয়েছেন। সাবেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বিষয়টি সংসদে উত্থাপন করেছেন।

 


জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ বললেন, ‘প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে ‘কান্ট্রিগেমস’ উদ্ধোধন করতে আসবেন শুনে আমরা এই অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি তাঁর নজরে আনার চেষ্টা করবো। হাজার হাজার জমায়েত নিয়ে সুনামগঞ্জ স্টেডিয়ামের প্রোগ্রামে অংশ নিতে চাচ্ছি এবং ব্যানার ফেস্টুনে হালুয়ারঘাট—ধারারগাঁও সেতু নির্মাণের প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের। তিনি বলেন, দেশ স্বাধীন হবার পর যত সরকারই এসেছে, যারাই এখানে সংসদ সদস্য হয়েছেন প্রতিশ্রম্নতি দিয়েছেন সেতু করে দেবেন। কিন্তু কোন সরকারের সময়কালেই এই স্বপ্ন পূরণ হয় নি।

 


সুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজুল মিয়াও একই ধরণের মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রীর কাছে উত্তরপাড়ের লাখো মানুষের আবেদন পেঁৗছানোর জন্য দলীয় এমপি নুরুল ইসলাম নুরুলসহ জেলার পাঁচ এমপিকেই অনুরোধ জানাবো।

 


সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বললেন, এই সেতুর জন্য সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ডিওলেটার দিয়েছেন। এর অনুলিপি তিনি তৎকালীন স্থানীয় সরকার, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে দিয়েছিলেন। এই সেতুটি নির্মাণ করার জন্য সরকারের শুরুতেই ‘উপজেলা ও ইউনিয়ন দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’ এ নতুন করে তিন মাস আগেই প্রস্তাব দেওয়া হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে। ডিজাইনের কাজ করছে এলজিইডি’র জিজাইন ইউনিট। সবমিলিয়ে বলা যায়, সেতুটি’র প্রাথমিক কাজ এগিয়েছে।

 

 


সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল বললেন, হালুয়ারঘাট— ধারারগাঁওয়ে সুরমা নদীর উপর সেতু ও চলতি নদীর উপর সেতু নির্মাণ করে সুরমার উত্তরপাড়ের মানুষের কষ্ট দূর করা, পৈন্দা নদীর উপর সেতু নির্মাণ, বিশ^ম্ভরপুর ও ডলুরায় শুল্ক বন্দর, সুনামগঞ্জ—সিলেট মহাসড়ককে চারলেনে উন্নীত করা, সুনামগঞ্জ জেলা শহরকে রেল লাইনের সঙ্গে যুক্ত করা, ফতেপুর—বিশ^ম্ভরপুর সড়ক যোগাযোগ স্থাপন, নদী ভাঙন থেকে সুনামগঞ্জ শহর রক্ষাসহ নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবি সুযোগ পেলেই সংসদে বলাসহ নানা কতৃর্পক্ষকে জানানোর চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুযোগ পেলেই এসব প্রসঙ্গ বলবো আমি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার