প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:২৪
তাহিরপুর উপজেলা পরিষদের প্রাক্তন কর্মচারী আব্দুল কাইয়ুম (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত ১টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ি রতনশ্রী গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় রতনশ্রী ইটখলা মাঠে নামাজের জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান, ওমান বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মাহমুদুর রহমানসহ বিশিষ্টজনেরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন