প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৩০
সংগৃহীত ছবি
গত প্রায় তিন বছরে মালয়েশিয়ায় প্রবেশে বাধার শিকার হওয়া বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকেরা।
কোনো ভ্রমণকারী মালয়েশিয়ার সীমান্তচৌকি বা বিমানবন্দরে প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হলে তাঁকে ফিরিয়ে দিতে নট-টু-ল্যান্ড বা এনটিএল নোটিশ দেওয়া হয়। এর পর তাঁরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখানেই ফেরত পাঠানো হয়। মালয়েশিয়াতে প্রবেশে বাধার ক্ষেত্রে শীর্ষে আছে ইন্দোনেশিয়া। এরপরেই আছে বাংলাদেশ। জানুয়ারি ২০২৪ থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ২৭ হাজার ৫০৪ জনকে এনটিএল নোটিশ দেওয়া হয়েছে। আর তৃতীয় অবস্থানে আছে ভারত।
প্রবেশে বাধার কারণ
বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় ভিসা না থাকা।
অবস্থানকালীন খরচ মেটানোর মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে না পারা।
ভ্রমণের বিশ্বাসযোগ্য কারণ জানাতে ব্যর্থ হওয়া।
নিরাপত্তা বা ইমিগ্রেশন ব্ল্যাক লিস্ট যাচাইয়ে উতরে যেতে না পারা।
ভ্রমণকারীদের করণীয়
পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকা নিশ্চিত করা।
নিশ্চিত ফিরতি টিকিট বা পরবর্তী গন্তব্যের টিকিট সঙ্গে রাখা।
ভ্রমণকালীন পর্যাপ্ত অর্থ ও থাকার জায়গার প্রমাণপত্র রাখা।
অব্যাহতিপ্রাপ্ত না হলে আগমনের তিন দিনের মধ্যে অনলাইনে ‘মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ পূরণ করা।
আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড অপরাধীদের বিষয়ে মালয়েশিয়া ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
সূত্র: আজকের পত্রিকা .কম
এমডি
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন