ছাতকে পাওনা টাকা নিয়ে বি‘রো‘ধের জেরে চাচিকে টেটার আ‘ঘাতে খু‘ন

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:১৯

-ফাইল ছবি

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাছ ধরার টেটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর দুর্লভ গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে হানিফা বেগমকে টেটা দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত জামাল উদ্দিনের সম্পর্কে চাচি হন হানিফা বেগম।

 


পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার