প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:১৭
জ্যোৎস্নার শহর সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি সন্ধ্যা। এতে বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী টিটু মুন্সীর কবিতা আবৃত্তি উপভোগ করেন বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। এ সময় বক্তারা সুনামগঞ্জের হারিয়ে যেতে বসা আবৃত্তিচর্চার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে কবিতার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জ বাউল, কবি ও সাহিত্যিকদের উর্বর ভূমি। একসময় এ শহরে নিয়মিত কবিতা আবৃত্তি ও সাহিত্যচর্চার আয়োজন হতো। ১৯৮২ সালে দর্শনীর বিনিময়ে স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজনের কথাও স্মরণ করেন তাঁরা। তবে সময়ের সঙ্গে কবিতাচর্চা ও আবৃত্তির আয়োজন কমে এসেছে।
.jpg)
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাস আহ্বায়ক শেরগুল আহমেদ, সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্ত্বরঞ্জন তালুকদার, কবি ও লেখক রোকেশ লেইস, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুকেন্দ সেন, কুমার সৌরভ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিলুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু প্রমুখ
তাঁরা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলা প্রয়োজন। নিয়মিত আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সুনামগঞ্জের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।
বক্তারা আরও বলেন, আবৃত্তি ও সাহিত্যচর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন নিয়মিত করা গেলে সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
টিটো মুন্সীর আসল নাম মুন্সী মো. রেজাউল হোসেইন টিটো। বাংলাদেশের একজন পরিচিত জনপ্রিয় আবৃত্তি ও বাচিক শিল্পী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সমসাময়িক কবিদের কবিতা আবৃত্তির জন্য সুপরিচিত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, ধূমকেতু, কান্ডারী হুঁশিয়ার, নারী ও সাম্যবাদীসহ বিভিন্ন কবিতা তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন