শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৩৭

শান্তিগঞ্জ উপজেলায় হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ইরান উদ্দিনের বাড়িতে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মাহমুদপুর ও দামোধরতপী গ্রামের প্রায় ১০০ জন চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়। পাশাপাশি জটিল রোগীদের বিনামূল্যে চোখের  অপারেশনের ব্যবস্থাও করেছে হাবিব উল্লাহ ট্রাস্ট।

 


হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের সভাপতি কনর আলীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য বাংলাদেশ শাখার পরিচালক ইরান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ইংল্যান্ড প্রবাসী ও ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব বশির উদ্দিন। তিনি বলেন, হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। 

 


চিকিৎসা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, নূর উদ্দিন, আসকির উদ্দিন, কবির উদ্দিন ও মোস্তার উদ্দিন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তানভীর আহমদ, ইমন আহমদ, রুবেল মিয়া, হামীম আহমদ, শাফী আলম ও আল আমীন আহমদ শাফী।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার