প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
তাহিরপুর সীমান্ত জনপদে শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগলী স্থল শুল্ক স্টেশন ব্যবসায়িক গ্রুপ প্রস্তাবিত সমিতির উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কামাল হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল আলিমের নিজস্ব অর্থায়নে মোট ৪০০ পিস কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে সভাপতি কামাল হোসেন দেন ২৫০ পিস এবং কোষাধ্যক্ষ আব্দুল আলিম দেন ১৫০ পিস কম্বল।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কামাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সহ—সভাপতি হাবিব নুর সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সমিতির সভাপতি কামাল হোসেন বলেন, মঙ্গলবার তার নিজ বসতবাড়ির আঙিনায় শীতার্ত নারী—পুরুষের মাঝে নিজেদের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন