লা‘শ মিলেছে মোবাশ্বিরের, নি‘খোঁ‘জ মারুফ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৪৫

‎‎জামালগঞ্জে নৌকাডুবি

-ফাইল ছবি

‎‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে মোবাশ্বির (২৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন মারুফ (১৮)। ‎‎নিহত মোবাশ্বির ও নিখোঁজ মারুফ জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা।‎

 


‎স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোবাশ্বির ও মারুফ নিখোঁজ হন। নৌকাটিতে প্রায় ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। ‎‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ—পুলিশ ও থানা—পুলিশ উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের লাশ উদ্ধার করা সম্ভব হলেও মারুফের সন্ধান মেলে নি। ‎‎উদ্ধারকারী দলের ধারণা, মারুফ নৌকার ভেতরে আটকে থাকতে পারেন। এ কারণে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।‎

 


‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, উপজেলা প্রশাসন, থানা—পুলিশ, নৌ—পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালিয়েছে। বৃহস্পতিবারের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নৌকা উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।


‎‎এদিকে মারুফের সন্ধান না মেলায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ—উৎকণ্ঠা বিরাজ করছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার