জামালগঞ্জে বেকারি ও ফার্মেসীতে দেড় লাখ টাকা জ‘রিমা‘না

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৪৭

ছাতক ও শান্তিগঞ্জে অর্থদণ্ড, তাহিরপুরে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান

জেলার জামালগঞ্জ, শান্তিগঞ্জ ও তাহিরপুর উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে এসব অভিযান চালানো হয়।

 


জামালগঞ্জ উপজেলায় পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক এসব অভিযান পরিচালনা করেন।

 

 

 

 

 


বৃহস্পতিবার বিকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামে ‘শারমিন বেকারি’তে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার এবং পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে বেকারির মালিক গোলাপ মিয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভীমখালী ইউনিয়নের লালপুর বাজার (লালবাজার) এলাকায় অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় ‘ইকবাল ফার্মেসি’র মালিক ফরহাদ সোহেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন, নমুনা সংগ্রহকারী সরকারি কর্মকর্তা বিধান চন্দ্র দাস, নিরাপদ খাদ্য পরিদর্শক তাপস চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মুজিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জামালগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এদিকে গত বুধবার (২৫ নভেম্বর) শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর ৫২ ধারা মোতাবেক ১টি মামলায় ১ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

 


অপরদিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তাহিরপুর থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযানে অংশ নেয়। অভিযানের সময় নদীর তীর ও ইজারাবহির্ভূত অংশ থেকে কাউকে বালু উত্তোলন করতে দেখা না যাওয়ায় কোনো মামলা দায়ের করা হয়নি।

 


এছাড়াও বৃহস্পতিবার ছাতক উপজেলার মধ্য বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা মমতাজ টুকু।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার