প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৫৪
হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বিস্তীর্ণ জমিকে কাজে লাগিয়ে হাঁস পালন, দুগ্ধ উৎপাদন এবং গরু মোটাতাজাকরণ সম্প্রসারণে এগিয়ে আসার জন্য জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের সরকারি সেবা ও কারিগরি পরামর্শ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী—২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রদর্শনী ও আলোচনা সভা হয়।
.jpg)
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জে কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি গরু, মহিষ, হাঁস ও পোল্টি্র পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রাণিসম্পদের উৎপাদন বাড়লে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। সরকারি সুযোগ—সুবিধা কাজে লাগিয়ে এ খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা। পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি ও দপ্তর সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের ছাদিকুর রহমান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া বলেন, বন্যাপ্রবণ হওয়ায় হাওরাঞ্চলে হাঁস পালন অত্যন্ত উপযোগী। জাতীয় পর্যায়ে হাঁসের ডিম উৎপাদনে সুনামগঞ্জ ও নেত্রকোনার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাশাপাশি পরিকল্পিতভাবে ঘাস চাষ, দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজাকরণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
তিনি আরও জানান, খামারিদের যে কোনো প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিতে জেলা প্রাণিসম্পদ দপ্তর সব সময় প্রস্তুত রয়েছে। খামারিরা টেলিফোনে কিংবা সরাসরি দপ্তরে এসে সহজেই এ সেবা নিতে পারবেন।
ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. মো. সাজেদুর রহমান।।
উপজেলার খবর থেকে আরো পড়ুন