প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৫৫
সিলেট—০৫ (কানাইঘাট—জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসানের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে খেলাফত মজলিস ছাতক পৌর শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ছাতক পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের পরিচালনায় শহরের মেহতাজ শপিং সিটির অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শায়খ মাওলানা ইমাম উদ্দিন, সহ—সভাপতি মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জাবেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাজী বদরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল হুসেন, সিলেট জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক মুশাহিদ আলী এবং ইসলামি ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ছাতক পৌর সহ—সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন সাঈদ, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সহ—সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নূরে আলম, সহ—সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান এবং যুব মজলিস ছাতক পৌর সভাপতি আবুল হুসেন ইনু।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মনজুর রহমান চৌধুরী, মাওলানা আসআদ আহমদ, মাওলানা নাজিম বিন হক, মুহাম্মদ শাহ আলম, মাওলানা ফখরুল আমীন, মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক সাকির আমীন ও মাওলানা জুনাইদ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নির্বাহী দায়িত্বশীল এবং উলামায়ে কেরাম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন