গাগলী সুপার লীগের গ্র্যান্ড ফাইনাল আগামীকাল শনিবার

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৪:১১

"আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগান নিয়ে ৩১ অক্টোবর শুরু হওয়া সুনামগঞ্জের জমকালো ক্রিকেট আসর গাগলী সুপার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর, শনিবার। দুপুর ১টায় গাগলী হাইস্কুল মাঠে ফাইনাল ম্যাচটি শুরু হবে।

এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী দুটি দল হুমায়ুন রয়ালস এবং ফারিয়া এন্ড আবির ডায়নামাইট ।

এছাড়াও আসরে অংশ নেওয়া দলগুলো হলো আদিবা অ্যান্ড ইহান ইলেভেন, আরহাম অ্যান্ড আয়ান সিক্সার্স, ইয়ামিন চ্যালেঞ্জার্স, এমটিআর ব্রাদার্স, যাত্রী ক্রিকেটার্স, ভাটিপাড়া এক্সপ্রেস সিলেট, ইলেভেন স্টার দিরাই ও টাইগার স্পোর্টিং ক্লাব।

গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস বলেন, আগামী ২৮শে নভেম্বর, শনিবার গাগলী সুপার লিগ সিজন ফোর-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল অনুষ্ঠানে বিজয়ী দল, সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, উদীয়মান তারকাসহ সকলদের জন্য রয়েছে দেড় লক্ষ টাকার নগদ পুরস্কার।


এছাড়াও খেলা দেখতে আসা দর্শকদের জন্য রয়েছে স্পেশাল র‍্যাফেল ড্র। আশা করছি সকল ক্রীড়াপ্রেমী ভাই-বোনদের অংশগ্রহণের মাধ্যমে ‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগান নিয়ে শুরু হওয়া গাগলী সুপার লিগ সিজন ফোর-এর গ্র্যান্ড ফাইনাল খুব সুন্দরভাবে, জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার