প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৫৬
আব্দুল হেকিম ও মালেকা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিরাই উপজেলার রাজানগর, ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩০৭জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পরীক্ষার কেন্দ্র ৩টি ছিল— গচিয়া শামসুদ্দিন সিকান্দর উচ্চ বিদ্যালয়, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, রফিনগর উচ্চ বিদ্যালয়।
.jpg)
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ফাউন্ডেশনের ফেসবুক পেইজ এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন