প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৪৯
সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
.jpg)
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জব্দকৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন