দিরাইয়ে উপজেলা জামায়াতের কমিটি গঠন

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৯

দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের কলেজ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। তবে সম্মেলন ও কমিটি গঠনের বিষয়টি গোপন রাখা এবং গণমাধ্যমে তথ্য প্রকাশে দলটির স্থানীয় নেতাদের অনীহা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

 


দলের দায়িত্বশীল সূত্র জানায়, দুই বছর মেয়াদি এই কমিটিতে বর্তমান আমির মাওলানা আবদুল কুদ্দুস পুনরায় উপজেলা আমির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সেক্রেটারি হিসেবে মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং নায়েবে আমির হিসেবে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

 


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতের এই সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি সম্মেলন ও নবগঠিত কমিটির বিষয়ে দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 


পরে লোকমুখে কমিটি গঠনের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ রায়হানুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নতুন কমিটি গঠনের কথা স্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে পুননির্বাচিত উপজেলা আমির মাওলানা আবদুল কুদ্দুস মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, এটি আমাদের সাংগঠনিক পদ্ধতির বাইরে। কেন্দ্রীয় পর্যায় থেকেই আমাদের ছবি দিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে সাংগঠনিক নিষেধাজ্ঞা রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার