মধ্যনগরে সং‘ঘ‘র্ষে টেঁটা‘বিদ্ধসহ আ‘হত অর্ধশত

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২২:৪৮

প্রতীকী ছবি।

মধ্যনগরে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে উভয় পক্ষের প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তার ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে ওই বিরোধের জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন। তাদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 


আহত ব্যক্তিদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুইপক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তাঁরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার