দ`খল-দূ`ষণে সং`কটে হাওর ও নদী, সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৯:০১

‘হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা পরিষদ, জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


সভাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শীলা রায় এবং দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ।

 

 

 

 


সভায় সাংগঠনিক অগ্রগতি, চলমান কার্যক্রমের ধারাবাহিকতা, সংগঠনের বিস্তৃতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মহিবুল ইসলাম, চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ, মুর্শেদ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট রুহুল তুহীন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান। এ ছাড়া বক্তব্য দেন তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন এবং দোয়ারাবাজার উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল আউয়াল।

 


সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মুজাহিদুল ইসলাম মজনু। বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শাহ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান ও ইজাজুল হক চৌধুরী নাছিম, শাহ মোশাহিদ আলম ফয়সল, দপ্তর সম্পাদক আকিব জাবেদ, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন এবং সদস্য মুন্না চৌধুরী।

 


এ ছাড়া বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি হোসাইন মো. এমরাজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হাসান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, জগন্নাথপুর উপজেলা কমিটির সহসভাপতি শাহাজান মিয়া, দিরাই উপজেলা কমিটির সভাপতি বদরুজ্জামান বদরুল, সহসভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক মামুন আহমদ।

 


এ ছাড়া শাল্লা উপজেলা কমিটির সভাপতি ইমামুল হক ও সাধারণ সম্পাদক তারেক মিয়া, ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি শাহ কুতুব ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাসান খান, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন হিল্লোল ও সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সহসভাপতি বাহা উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইনসান আহমেদ মনির এবং সদর উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেল বক্তব্য রাখেন।

 


সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর, নদ—নদী ও সবুজ প্রকৃতি এ অঞ্চলের মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন, নদী দখল ও দূষণ, অবৈধভাবে বালু—পাথর উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হাওর ও নদ—নদী আজ নানা সংকটের মুখে পড়েছে। এর ফলে বোরো ফসলের ঝুঁকি বৃদ্ধি, মৎস্যসম্পদ হ্রাস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

 


বক্তারা আরও বলেন, হাওর ও নদী রক্ষার আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে জেলা এবং উপজেলা কমিটির মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাওর, নদী ও পরিবেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 


সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদার এবং হাওর, নদী ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার