প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫২
তিন কোটি টাকার বেশি ব্যয়ে মৌলা ব্রিজ নির্মাণের কাজ এক ধাপ এগিয়েছে: এমপি মিলন
ছাতকে বিগত বন্যায় ভেঙে পড়া জোড়াপানি—মৌলা ব্রিজ পুননির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। শনিবার সকালে জেলা ও উপজেলা প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা এ পরীক্ষা পরিচালনা করেন। ব্রিজটি নির্মাণে ৩ কোটি টাকারও বেশি ব্যয় ধরা হয়েছে।
সয়েল টেস্ট কাজে সুনামগঞ্জ জেলা এলজিইডির উপ—সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং ছাতক এলজিইডির উপ—সহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
.jpg)
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। সরাফত আলীর সভাপতিত্বে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে এমপি মিলন বলেন, পুরোনো ব্রিজটি ভেঙে পড়ায় ছাতক ও দোয়ারাবাজারের একটি অংশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, নরসিংপুর এলাকা শাকসবজি উৎপাদনের জন্য পরিচিত। ব্রিজ না থাকায় কৃষকরা উৎপাদিত সবজি সহজে বাজারজাত করতে পারছেন না, ফলে যাতায়াতের পাশাপাশি ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। দ্রুততম সময়ে ব্রিজটি নির্মাণ করে জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সয়েল টেস্টের মাধ্যমে কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।
ব্রিজ ভেঙে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের শ্রম ও অর্থায়নে কাঠের অস্থায়ী সাঁকো নির্মাণের উদ্যোগের প্রশংসা করেন তিনি। এ কাজে সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মিলন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও রাসেল তালুকদার, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার ও আব্দুল কাইয়ুম, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, বিএনপি নেতা নুর মিয়া মেম্বার, মোস্তাব আলী, আশ্রব আলী, সফিক মিয়া, ইল্লাছ খান, তুরাব আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা ফখর উদ্দিন ও দিলোয়ার হোসেন ইমরান এবং যুবদল নেতা বদরুল আলম, রমিজ উদ্দিন ও ফেরদৌস আহমেদ প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন