ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ ক্লোজড

প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৪ ০৬:৪৭

তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেবরায় কে সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে তাহিরপুর থানায় ক্লোজ করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সমাজসেবক তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রিটার্নিং অফিসার সুনামগঞ্জ বরাবরে দাখিল করা হয়। যার কপি সুনামগঞ্জ পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জ তাহিরপুর বরাবরে প্রেরণ করা হয়।


অভিযোগে উল্লেখ করা হয়- ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের সাথে থেকে ভোট প্রার্থনা করছেন। এতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।


তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায়ের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙনের অভিযোগে সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাহিরপুর থানায় ক্লোজড করা হয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার