উদ্ভাবনী কাজেন জন্য  অনুদান পাচ্ছেন আনিসুল 

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৪ ০৭:৩৭

তাহিরপুরে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগানো হাওরপাড়ের দরিদ্র দিনমজুরের ছেলে আনিসুল হক কে ফুল দিয়ে বরণ ও দুই লক্ষ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে আনিসুল হক ও তার বাবা আহাদ মিয়া কে আমন্ত্রণ করে ফুল দিয়ে বরণ করেন তিনি।  আনিসুল হক উপজেলার হাজি এমএ জাহের উচ্চ বিদ্যালয় এর মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্র। আনিসুল ও তার বাবা সহ উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করিয়ে তার উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকা উপহার দেয়ার আশ্বাস দেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাদাঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনাব আলী, হাজি এমএ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুরশেদ, হাপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার