চাষীর হাসি টমেটোয়

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ০৮:১৩

তাহিরপুরে টমেটো চাষ করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে উপজেলার রহমতপুর, লামাশ্রম, সোনাপুর, করিমপুর, বিন্নাকুলি, মন্তাজপুর এলাকাতে টমেটো চাষ হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পাওয়ায় কৃষকেরা খুশি।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর, লামাশ্রম, সোনাপুর, করিমপুর, বিন্নাকুলি, মন্তাজপুর গ্রামগুলোতে প্রায় ১০০ একর জমিতে টমেটোর চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এই বছর কৃষকরা টমেটো চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। এ বছর উপজেলা কৃষি অফিস কর্তৃক টমেটো প্রদর্শনীর জন্যও কয়েকজন কৃষককে বিনামূল্যে টমেটোর বীজ ও সার দেয়া হয়েছে।


কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে টমেটো চাষ করতে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সেখানে তারা প্রতি কেয়ারে ফলন আশি থেকে এক লক্ষ টাকা বিক্রি করে থাকেন।


রহমতপুর গ্রামের কৃষক ইন্তু মিয়া বলেন, তিনি এই বছর পাঁচ কেয়ার জমিতে টমেটো চাষ করেছেন। খরচ হয়েছে তার এক লক্ষ ষাট হাজার টাকা। এই পর্যন্ত যেভাবে বিক্রি হয়ে আসছে মৌসুম শেষে তার চার লক্ষ টাকা বিক্রি আসতে পারে বলে জানান তিনি।


মন্তাজপুর গ্রামের কৃষক সজল মিয়া বলেন, তিনি এই বছর ১৫ কেয়ার জমিতে টমেটো চাষাবাদ করেছেন। তার টমেটো সিলেট কিশোরগঞ্জ ও ঢাকা থেকে ট্রাক নিয়ে কিনতে আসে ব্যবসায়ীরা শুরুতে তিনি ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করেছেন। তিনি আরও বলেন, এ বছর দাম দর ভালো থাকায় বর্তমানেও তিনি ৩০ টাকা কেজিতে বিক্রি করে যাচ্ছেন বলে জানান।


উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, এলাকার কৃষকরা টমেটো চাষাবাদ করে খুবই লাভবান হচ্ছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে চাষাবাদের জমিতে তেমন রোগ বালাই দেখা দেয়নি।


তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা বলেন, তিনি সম্প্রতি বাদাঘাট ইউনিয়নের রহমতপুর, লামাশ্রম, সোনাপুর, করিমপুর, বিন্নাকুলি এলাকাতে গিয়েছিলেন কৃষকদের টমেটোর জমি পরিদর্শন করতে। সেখানে গিয়ে দেখেন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ট্রাক নিয়ে আসছে টমেটো পাইকারী দরে কেনার জন্য।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার