১৩ লক্ষ টাকা গচ্চা

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৪ ০৮:১০

আঙ্গারুলি হাওরে অপ্রয়োজনীয় স্থানে ফসল রক্ষা বাঁধ নির্মাণ

তাহিরপুরে আঙ্গারুলি হাওরে অপ্রয়োজনীয় স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, ২০১৭ সালের জেলার সব হাওর বন্যায় ডুবে যাওয়ার পর থেকে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে প্রকল্পের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কখনও বালিজুরি গ্রামের সামনে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ হয়নি বা কাজের প্রয়োজনও ছিল না। ২০২৩—২৪ অর্থ বছরের পানি উন্নয়ন বোর্ড এই স্থানটিতে কেন ১৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এ নিয়ে এলাকাতে চলছে নানান আলোচনা সমালোচনা। 


আঙ্গারুলি হাওরপাড়ের বাসিন্দা বালিজুরি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস আলম বলেন, বালিজুরি গ্রামের সামনে যে স্থানে পানি উন্নয়ন বোর্ড ১৩ লক্ষ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, তা টাকা অপচয় ছাড়া কিছুই না। 


প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বালিজুরি গ্রামের খলিল মিয়া জানান, প্রকল্পটি ফসল রক্ষা বাঁধের জন্য অপ্রয়োজনীয় হলেও গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাটি খুবই উপকারী হবে। 


বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, বালিজুরি গ্রামের সামনে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজ দেখে আমি অবাক হয়েছি। ওখানে মাটি ফেলার কোন প্রয়োজনই ছিল না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে প্রকল্পটি অনুমোদন করেছে।


পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলা শাখার উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, স্থানীয় মেম্বারের সুপারিশে এই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আঙ্গারুলি হাওরে অপ্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ হওয়ার কথা নয়। খেঁাজ নিচ্ছি কি কারণে এই প্রকল্পটি নেয়া হলো।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার