প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০৭:৩৬
স্থান নির্ধারনের জটিলতায় জেলার অন্যতম বৃহৎ মাটিয়ান হাওরের তিনটি বাঁধের কাজ এখনো শুরুই করা হয় নি। প্রকল্পগুলো হচ্ছে মাটিয়ান হাওরের ৬১,৬২ও ৬৩ নম্বর প্রকল্প।
হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের সর্বশেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখ। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সেকসনের কর্মকর্তারা চচ্ছেন একদিকে, আর মাটিয়ান হাওরপাড়ের কৃষকরা চাচ্ছেন অন্যদিকে বাঁধের কাজ হোক। গত বৃহস্পতিবার ৩টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটির) লোকজন বাঁধের কাজ শুরু করতে গেলে বাঁধ সাধেন হাওরপাড়ের কৃষকগণ। এরই প্রেক্ষিতে উদ্ভুত সমস্যাটি নিরসনের লক্ষ্যে রোববার বাঁধ এলাকাতে সরজমিন পরিদর্শনে যান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন। সরেজমিনে দু’ঘন্টা আলোচনার পরও কোন সমাধান মেলেনি।
মাটিয়ান হাওরপাড়ের বড়দল গ্রামের কৃষক সাবেক ইউপি সদস্য মিলন মিয়া বলেন,হাওরপাড়ের কৃষকদের দাবী অতীতে যেভাবে বাঁধটির কাজ করা হয় ।
বড়দল গ্রামের কৃষক সফি আলম বলেন,আমরা চাই হাওরের বাঁধ দ্রুত নির্মাণ করা হউক। কারণ প্রতিবছরই ২৮ ফেব্রুয়ারীর আগেই বাঁধের কাজ শেষ করা হয়। এ বছর বাঁধের কাজ শুরু না করায় আমরা দুশ্চিন্তায় আছি।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বললেন,স্থানীয়ভাবে কৃষকদের সাথে বাঁধ নির্মাণে কোন ফয়সালা না হওয়ায় বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, রোববার তিনি প্রকল্প স্থানে গিয়েছিলেন। নির্মাণ কাজের বস্তবতা তুলে ধরে তিনি জেলা কমিটিতে প্রতিবেদন পাঠাবেন। পরবর্তীতে জেলা কমিটি থেকে যে সিদ্ধান্ত আসবে, সে মোতাবেকই বাঁধের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন