‘সহকারী প্রধান শিক্ষক  নিয়োগ বৈধ হয়নি’ 

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪ ০৬:০৯

তাহিরপুরে হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুনীর্তির তদন্ত করেছেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা। সোমবার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে সরেজমিন উপস্থিত হয়ে তদন্ত করেন। 


তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ কার্যক্রমে স্বাক্ষর না দেয়ায় নিয়োগটি বৈধ হয়নি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হবে বলে তিনি জানান।


জানা যায়, গত ২২ নভেম্বর তারিখে হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনিয়ম হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফলাফল সিটে স্বাক্ষর করেননি। পরে তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আটকে রেখে বিক্ষোভ করছিল একদল যুবক। এরপর ইউএনও’র সহযোগিতায় সেখান থেকে ছাড়া পান তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ ঘটনাটি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তৎকালীন ইউএনও’র মৌখিক নির্দেশে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত রাখে পরিচালনা কমিটি। 


১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে ইমাদ আলী যোগদান করায় বিষয়টি জানাজানি হয়। নিয়োগ কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর ছাড়া কিভাবে পরিচালনা কমিটি নিয়োগ দিলো এ নিয়ে এলাকাতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।


জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সরজমিন উপস্থিত হয়ে তদন্ত কাজ শেষ করেছি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হবে।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার