কোল্ড ইনজুরিতে আক্রান্ত  শতশত একর জমি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪ ০২:৪২

কোল্ড ইনজুরিতে শনির হাওরে শত শত একর জমিতে ধানের ফুল সাদা হয়ে মরে যাচ্ছে। জমিতে কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। ফসলহানির শঙ্কায় পড়েছেন পড়েছেন হাওরপাড়ের কৃষকরা। উপজেলা কৃষি অফিস বলছে, কোল্ড ইনজুরি তাই ধানের শীষ বের হওয়ার সময় সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে। 


শনির হাওরের কৃষক উজান তাহিরপুর গ্রামের আলী আকবর জানান, তিনি এবছর ৩ বিঘা জমিতে ব্রি—৭৪ ধান রোপন করেছেন। জমি রোপন বাবদ তিনি এখন পর্যন্ত খরচ করেছেন ৩০ হাজার টাকা। কিন্তু ধানের ফুল সাদা হয়ে মরে যাওয়ার কারণে এ জমিতে কোন ধান পাবেন না বলে জানান তিনি। এমন কথা শুধু আলী আকবরের নয়, ভাটি তাহিরপুর গ্রামের কৃষক গোলাম হোসেন, কামরুল ইসলাম সহ অনেকেরই। তারা সবাই উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান রোপন করেছেন। তাদের জমিও বর্তমানে একই অবস্থা। সবাই উপজেলা কৃষি অফিসের পরামর্শে জমিতে কীটনাশক দিয়েছেন কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না। ফলে শনির হাওর পারে শত শত কৃষক তাদের জমি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ছেন। অপরদিকে ফসল হানির আশঙ্কা প্রকাশ করছেন। অনেকে ধার দেনা করে জমি রোপন করেছেন, অনেকে বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়েছে জমি রোপন করার জন্য। কিন্তু ফসল না হলে তা পরিশোধ করবেন কিভাবে সে চিন্তাতো রয়েছেই। 


এ বিষয়ে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ—সহকারী কৃষি কর্মকর্তা শাহীমা বেগম জানান, কোল্ড ইনজুরির কারণে ধানের ফুল বের হওয়ার সময় সাদা হয়ে যাচ্ছে। যা পরবতীর্তে চিটাতে রূপান্তরিত হবে।


তাহিরপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, যে সকল ধানের হালি চারা বীজতলাতেই কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছিল সে ধানের চারায় রোপনকৃত জমিতেই ধানের ফুল বের হওয়ার সময় সাদা হয়ে চিটা হচ্ছে। তবে চিটা হলেও সম্পূর্ণ ধানের শীষ চিটা হবে না বলেও তিনি জানান।


তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান—উদ—দৌলা বলেন, অতিরিক্ত ঠান্ডা বা গরমের কারণেও ধানের জমিতে এ সমস্যা হতে পারে। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার