মাটিয়ান হাওর

বিষ ছিটিয়ে মাছ ধরার অভিযোগ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪ ০১:১৫

তাহিরপুরে মাটিয়ান হাওরের বোয়ালমারা জলাশয়ে বিষ ছিটিয়ে মাছ ধরার সময় জলাশয়ে থাকা ১২৭টি হাঁস মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিষ ছিটিয়ে মাছ ধরার কারণে হাওরে থাকা আরও হাঁস মরে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হাঁস মরে যাওয়ার ঘটনায় মাটিয়ান হাওরপাড়ের রতনশ্রী গ্রামের হাঁসের খামারী মাহবুবুল আলম হৃদয় মাছ শিকারী রতনশ্রী গ্রামের শাহ খান, ইয়াছিন, ইমলাম, মোফাজ্জল ও লিফসনকে আসামী করে তাহিরপুর থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, তার খামারে থাকা ১২৭ টি হাঁস খাবারের জন্য মাটিয়ান হাওরের বোয়ালমারা মরা নদীতে প্রতিদিনের মতো ছেড়ে দিয়ে আসেন। সোমবার রতনশ্রী গ্রামের শাহ খান, ইয়াছিন, ইমলাম, মোফাজ্জল ও লিফসন মাটিয়ান হাওরের কুিড় (ডোবা) মাছ শিকারের লক্ষ্যে জলাশয়ে বিষ ছিটিয়ে দেয়। বিষক্রিয়ার কারণে তার হাঁসগুলো ধাপে ধাপে মরে যায়। এতে তার ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। 
হাঁসের খামারী মাহবুবুল আলম হৃদয় জানান, হাওরে বিষ ছিটানোর কারণে তার ১২৭টি হাঁস মরে গেছে অপরদিকে অনেক মাছ হাওরের পানির উপর ভেসে যাচ্ছে। তিনি এ ধরনের ঘৃন্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, মাটিয়ান হাওরের বোয়ালমারা জলাশয়ে বিষ ছিটিয়ে মাছ ধরার কারণে হাওরে থাকা অনেক হাঁস মরে যাচ্ছে এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থলে তাহিরপুর থানার এসআই জিয়াউর রহমানকে পাঠানো হয়েছে।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার