তাহিরপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৪ ০৬:২৬

শিলাবৃষ্টি কেড়ে নিয়েছে শনির হাওরপাড়ের কৃষক নাজমুল হুদার স্বপ্ন। আগাম বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি এ বছর আগাম জাতের ধান ব্রি—৬৭ ধান তিনি রোপণ করেছিলেন। যথাসময়ে ধান পাকেও। কিন্তু তাতে বাধ সাধল শিলাবৃষ্টি। সম্প্রতি শিলা বৃষ্টিতে তার জমির প্রায় ৭৫ ভাগ ধান ক্ষতি হয়েছে। তিনি ৪ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে ধান চাষ করেছিলেন। ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৮০ মণ। বৃহস্পতিবার তিনি হারভেস্টার নিয়ে ধান কাটা শুরু করেছেন। এ সময় ধানের ছড়া হাতে নিয়ে আক্ষেপ করে বলেন, শিলাবৃষ্টি আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। ৪ কিয়ার জমিতে যে ধান পাবো তা ২০ মণের বেশী হবে না।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াল হাওরের কৃষক আবুল কালাম জানান, তার নোয়াল হাওরের জমিতেও শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। তবে ধান কাট না হলে ক্ষতির পরিমাণ বুঝা যাবে না।
শনির হাওরপাড়ের উজান তাহিরপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, শনির হাওরে সার্বিক অবস্থায় ধানের ফলন ভালো হয়েছে। তবে আগাম জাতীয় ধানের কিছু জমিতে শিলায় ক্ষতি করেছে। 
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তী মৌসুমে বেশী করে প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার