শাল্লায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪ ২০:৩৩

সাবেক ইউপি সদস্য মিহির রায় গ্রেফতার -ছবি. সুখবর

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত. রবীন্দ্র রায়ের ছেলে সাবেক ইউপি সদস্য মিহির রায় কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সদরের ডাক বাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


জানা যায়, গত ১৩ জুন রাতে মিহির রায় গং এবং একই গ্রামের বিকাশ চক্রবর্ত্তীর মধ্যে সংঘর্ষে ঘটনায় গ্রেফতার হন মিহির।


মামলায় বাদী বিকাশ চক্রবর্ত্তী মামলায় উল্লেখ করেন, মিহির সহ তার তিন ভাই লাঠি, দা, বল্লম  নিয়ে তার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে বিকাশ চক্ররর্ত্তীকে উদ্ধারের চেষ্টা করে। এ ঘটনায় মিহির রায় গং এর লাঠির আগাতে প্রদীপ দাস নামে একজন তৃতীয় ব্যক্তির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা প্রদীপ দাসকে জরুরি অবস্থায় শাল্লা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম হাতের দুইটি আঙ্গুল ভেঙে গেছে বলে জানান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার (আইও) এসআই আল আমিন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার