খাস কালেকশসনের দাবিদার হয়ে দখলে নিলেন আজিজুল 

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ০৮:১০

সুনামগঞ্জ জেলার বৃহৎ হাটবাজার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারটি খাস কালেকসনের দাবিদার হয়ে ব্যবসায়ী আজিজুল হক তার দখলে নিয়েছেন। রবিবার সকালে কোন প্রকার ঝামেলা ছাড়াই তারা বাদাঘাট বাজারের সকল প্রকার টোল ট্যাক্স আদায়ে তাদের নিয়ন্ত্রণ নিয়েছেন। 
জানা যায়, ১৪৩১ বাংলা সনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস থেকে পত্রিকা মারফত দরপত্র আহবান করা হলে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ৭০ লক্ষ টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা হন। মামলার জটিলতা দেখিয়ে পরবর্তীতে হাটটি ইজারা না দিয়ে কোন প্রকার চুক্তিনামা ব্যতিরেকে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়ার নামে এককালীন ৫০ লক্ষ টাকা নিয়ে ১৪৩১ বাংলা সনের ৩০ শে চৈত্র পর্যন্ত খাস কালেকসনের মৌখিক অনুমতি দেয় উপজেলা প্রশাসন। এরপর পহেলা বৈশাখ থেকে অদ্যাবদি পর্যন্ত খাস আদায় করে বাজারটি উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়ার নিয়ন্ত্রণে ছিল।
বাদাঘাট বাজারের ব্যবসায়ী আজিজুল হক ১৮ আগস্ট রবিবার সকাল থেকে হাটের সকল প্রকার টোল ট্যাক্স তাহিরপুর সদর তহশীল নজরুল সিকদার নামে আরো একজন ব্যবসায়ী শরিক রয়েছেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, বাদাঘাট বাজারটি মামলা জড়িত থাকার কারণে ১৪৩১ বাংলা সনের ৩০শে চৈত্র পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস থেকে ৫০ লক্ষ টাকা দিয়ে মৌখিকভাবে অনুমতি নিয়ে তিনি খাস আদায় করে আসছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি নিরব রয়েছেন বলে জানান।
তাহিরপুর সদর তহশীলের তহশীলদার রাজর্ষি রায় বলেন, ইউএনও স্যারের মৌখিক নির্দেশে তিনি বাদাঘাট বাজারে উপস্থিত হয়ে বাজারের খাস আদায়ে স্থানীয় ব্যবসায়ী আজিজুল হককে সহায়তা করছেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয় নি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার