গণসমাবেশ সফলে জমিয়তের দাওয়াতী সফর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২১

আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার গণসমাবেশ সফলের লক্ষ্যে দিরাই উপজেলা জমিয়তের দুইটি দাওয়াতী টিম বিভিন্ন ইউনিয়ন সফর করছে। 
বুধবার উপজেলা সভাপতি মাওলানা শায়খ মুহিউদ্দীন কাসেমীর নেতৃত্বে করিমপুর ও জগদল ইউনিয়ন সফর করেছেন দিরাই পৌর জমিয়তের সাবেক আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, করিমপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সরদার আকবর, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি আইয়ূব খান, দিরাই পৌর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি খলীলুর রহমান সাদী, দিরাই জামেয়া ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হেদায়াতুল্লাহ ফয়সাল, করিমপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মুশতাক আহমদ সরদার, দিরাই ডিগ্রী কলেজ ছাত্র জমিয়ত সভাপতি সাইফ আহমদ প্রমুখ।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরীর নেতৃত্বে কুলঞ্জ ও তাড়ল ইউনিয়ন সফর করেছেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, তাড়ল ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আজমল হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ মারুফ আহমদ ঈসা, উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ তালুকদার প্রমুখ। 
নেতৃবৃন্দ দাওয়াতী সফরে করিমপুর ও জগদল ইউনিয়নের মাটিয়াপুর মডেল হাইস্কুল, করিমপুর মাদরাসা, দৌলতপুর মাদ্রাসা, পুকিডর মাদরাসা, দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহহাব হাইস্কুল, নগদীপুর মাদ্রাসা, নগদীপুর মহিলা কলেজ, জালালপুর রামপুর মাদ্রাসা, ধল দাখিল মাদরাসা, ভাটিধল মাদরাসা, সরালীতোপা মাদরাসা, টুক চানপুর মাদরাসাসহ সকল ইউনিয়নের বাজারে পথসভা, রাজনৈতিক, সামাজিক, শিক্ষানবিশ ব্যক্তিবর্গ, জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার