প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:২০
তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত পর্যটকের নাম ইয়াসিন তালুকদার (২৪)। সে জেলার ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মহিম উদ্দিনের ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ধর্মপাশা উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা যোগে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় এসে নামে সে। এসময় তার সঙ্গে আরও কয়েকজন পর্যটক ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিওপির নায়েক মশিউর রহমানের নেতৃত্ব বিজিবির একটি টহল দল ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় তার চলাফেরায় সন্দেহ হলে তাকে প্রথমে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগে রাখা ভারতীয় ২৭ বোতল মদ জব্দ করে।
ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে মামলা দিয়ে তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন