সীমান্তে নির্বিঘ্নে দুর্গোৎসব

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:৩৯

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো তাহিরপুর—বিশ্বম্ভরপুর উপজেলার দুগোর্ৎসব। সীমান্তবর্তী এলাকার এবার ২০টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। রবিবার ভক্তদের চোখের জলে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরে গেছেন দেবী দুর্গা। 
উৎসবকে নির্বিঘ্ন করতে সহযোগিতা করেছে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনটাই জানিয়েছেন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ ভক্তরা। রবিবার সকালে প্রতিমা বিসর্জনের আগে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি এলাকায় কাইতকোনা, কাশিপুর সহ সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে দেখা করে কুশলাদি বিনিময় করেছেন সুনামগঞ্জ —২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির। 


বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি এলাকায় কাইতকোনা কাশিপুরের ধীরেন্দ্র চন্দ্র শীল জানান, প্রতি বছর পূজা উদযাপনের সময় ভারত থেকে আত্মীয়রা আসতেন, আমরাও ভারতে যেতাম। সীমান্তে কঠোর নিরাপত্তা থাকার কারণে এবার চোখের দেখারও সুযোগ তৈরি হয় নি।
মমতাজ বেগম নামের আরেকজন জানান, পাসপোর্ট করে তাদের স্বজনদের সাথে দেখা করা খরচের বিষয়, তাই এই দিনটির অপেক্ষায় থাকেন। তবে এবার দেখা না হওয়ায় তারা মন খারাপ করে ফিরে গেছেন।
কাইতকোনা গ্রামের সকিতা হাজং বলেন, পূজার শুরু থেকেই বিজিবি সহ পুলিশ প্রশাসনের সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন, আমরা সুন্দরভাবে পূজা করতে পেরেছি। 
অতজান হাজং বলেন, আজকে বিজয়া দশমী শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পাশে ছিলেন, আমরা ভালো করে উৎসব করেছি।
কাইতকোনা কাশিপুর পূজা উদযাপন কমিটির  সাধারণ সম্পাদক হিরত হাজং বলেন, বিজিবি সদস্যরা আমাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছেন। প্রতিবেশী মুসলমানদের সহযোগিতা পেয়েছি। আমরা সুন্দরভাবে পূজা শেষ করেছি। অত্যন্ত খুশি হয়েছি। 
সভাপতি রাকেশ হাজং বলেন, পূজার শুরু থেকে বিজয়া দশমী শেষ সময় পর্যন্ত বিজিবি টিম আমাদের সাথে ছিলেন, আমাদের সহযোগিতা করেছেন। স্থানীয় সকলের সহযোগিতায় আমরা পূজা শেষ করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা হয়নি। আমরা খুবই আনন্দিত।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার