প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ২০:৪৩
বিশ্বম্ভরপুর উপজেলার প্রথম এবং একমাত্র ইংলিশ ভার্সন স্কুল স্কলার্স একাডেমির আত্মপ্রকাশ হয়েছে। ‘জ্ঞান অর্জনের এসো, সেবার জন্য বেড়িয়ে পড়ো’ স্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার কারেন্টের বাজারে এই একাডেমির উদ্বোধন হয়।
স্কলার্স একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মো. আলামিন ভূইয়ার সভাপতিত্বে এবং স্কলার্স একাডেমির মাকের্টিং পরিচালক এমদাদুল হক মিলন এবং অর্থ পরিচালক সৈয়দ আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেরুয়াখলা মমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, পলাশ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সুজনের সভাপতি শেখ নজরুল ইসলাম, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাপ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা হাফেজ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষানুরাগী ইয়াহিয়া তালুকদার, শহিদুল্লাহ কায়সার এবং স্কলার্স একাডেমির পরিচালকের মধ্যে মো. নুরুল আলম সাগর, শিক্ষক শাহ আলম, মো. আজিজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, কবিতা পাঠন মো. আলাল উদ্দিন। দেশাত্ববোধক গান পরিবেশন করেন মাও. নূরে আলম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন